ঢাকা , বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছুটিতে নির্বাচন কর্মকর্তা ভোগান্তিতে সাধারণ মানুষ  সংরক্ষিত মহিলা আসন ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নাহিদা সুলতানা নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন বেকারত্ব দূর করার নতুন আশার আলো নবীনগর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীনগরে বাজার মনিটরিংয়ে নেমেছেন সংসদ সদস্য আব্দুল মান্নান  নবীনগরে মেঘনা নদীতে বালু উত্তোলনে বাধা, গ্রামবাসীর ওপর বালু ব্যবসায়ীদের গুলি: আহত ১৫ মহান শহীদ ও ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  নবীনগরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু নবীনগরে পূর্ব শত্রুতার জেরেএক যুবক গুলিবিদ্ধ  ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপির আব্দুল মান্নান বিজয়ী
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

নবীনগরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক তুচ্ছ ঘটনায় তর্কাতর্কি কে কেন্দ্র করে আপন ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইসমাইল (৬২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল মৃত আবদুল রাজ্জাকের ছেলে। ইসমাইল ও আলকাস নামে  দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
বুধবার দুপুরে বাড়ির জমিজমার মালিকানা নিয়ে ইসমাইল ও ছোট ভাই আলকাসের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে তমুল বাগ্বিতণ্ডার সৃষ্টির হয়। একপর্যায়ে ছোট ভাই আলকাস তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে বড় ভাই ইসমাইল কে মাথায় আঘাত করে। এতে ইসমাইল গুরুতর আহত হয়ে মাটিতে ঢলে পড়েন।
পরে স্থানীয়রা ইসমাইলকে দ্রুত নবীনগর  উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয়রা জনান, দুই ভাইয়ের মধ্যে দির্ঘদিনযাবৎ জমিজমা ভাগবাটোয়ারা নিয়ে ঝামেলা চলছিলো।এ বিষয়ের মিমাংসার জন্য  আজ বুধবার বিকেলে গ্রাম্য সাহেব-সর্দারা বসার কথা ছিলো। তার আগেই আজ সকালে তারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু করলে ছোটভাই লাঠি দিয়ে বড়ভাই কে আঘাতে করলে ঘটনাস্থলেই বড়ভাই ইসমাইল মৃত্যু বরণ করেন।
অপরদিকে ঘটনার পর থেকে আলকাস ও তার পরিবারের লোকজন বাড়িছাড়া রয়েছে। নবীনগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে নবীনগর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ভাইদের মধ্যে গোলযোগ ছিল বলে জানতে পেরেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ছুটিতে নির্বাচন কর্মকর্তা ভোগান্তিতে সাধারণ মানুষ 

নবীনগরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ০৩:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬