প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৪:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৬, ১১:৩৬ পি.এম
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় মাদ্রাসার প্রিন্সিপাল আটক

মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুরে মারকাজুত তাজবীদ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তোফাজ্জল হোসাইনকে এক ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয় জনতা।
আজ ১৫ মে শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে জিনদপুর বাজারে অবস্থিত মারকাজুত তাজবীদ মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মাদ্রাসার একটি কক্ষে ওই নারী ও প্রিন্সিপালকে সন্দেহজনক অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদের আটক করে।
পরে ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাওলানা তোফাজ্জল হোসাইনকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে মাদ্রাসার কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্ত প্রিন্সিপালের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। দীর্ঘদিন ধরেই তিনি এমন আপত্তিকর কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলেও দাবি করেন তারা।
ঘটনার পর থেকে জিনদপুর বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবকরা মাদ্রাসার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে নবীনগর থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী জানান, মাদ্রাসার প্রিন্সিপাল ও ওই নারীকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এবিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে।
#######
সর্বস্বত্ব সংরক্ষিত ©২০২৩-২০২৫ স্টার টিভি