ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে ঘুমন্ত যুবকের ওপর চাপাতি হামলা করে হত্যার চেষ্টা ছুটিতে নির্বাচন কর্মকর্তা ভোগান্তিতে সাধারণ মানুষ  সংরক্ষিত মহিলা আসন ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নাহিদা সুলতানা নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন বেকারত্ব দূর করার নতুন আশার আলো নবীনগর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীনগরে বাজার মনিটরিংয়ে নেমেছেন সংসদ সদস্য আব্দুল মান্নান  নবীনগরে মেঘনা নদীতে বালু উত্তোলনে বাধা, গ্রামবাসীর ওপর বালু ব্যবসায়ীদের গুলি: আহত ১৫ মহান শহীদ ও ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  নবীনগরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু নবীনগরে পূর্ব শত্রুতার জেরেএক যুবক গুলিবিদ্ধ 
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com

নবীনগরে ঘুমন্ত যুবকের ওপর চাপাতি হামলা করে হত্যার চেষ্টা

শাহিন রেজা টিটু : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রছুল্লাবাদ গ্রামে ঘুমন্ত এক যুবকের ওপর চাপাতি দিয়ে নৃশংস হামলা চালিয়ে হত্যার চেষ্টা করার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় গুরুতর আহত যুবককে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, রছুল্লাবাদ গ্রামের কাদির ব্যাপারীর বাড়ির মৃত অবিদ মিয়ার ছেলে মোশাররফ হোসেন (২৫) শুক্রবার (১৩ মার্চ) সকালে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় প্রতিবেশী নাজিম মিয়া (৩০) ঘরে প্রবেশ করে ধারালো চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।
ভুক্তভোগীর মা ও মামলার বাদী কোহিনূর বেগম জানান, ঘটনার আগের রাতে অটোচালক নাজিম মিয়া তাদের বাড়িতে রাত যাপন করার জন্য মোশাররফের কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু মোশাররফ এতে সম্মতি না দেওয়ায় সে ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই জেরে পরদিন সকালে সুযোগ বুঝে ঘুমন্ত অবস্থায় মোশাররফের ওপর চাপাতি নিয়ে হামলা চালায়।
হামলায় গুরুতর আহত মোশাররফ হোসেনকে প্রথমে আহাম্মদ আলী পঙ্গু জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
এ ঘটনায় শনিবার (১৪ মার্চ) ভুক্তভোগীর মা কোহিনূর বেগম নবীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় গৃহে অনধিকার প্রবেশ, প্রাণনাশের হুমকি ও হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগে নাজিম মিয়া (৩০)-কে আসামি করা হয়েছে। মামলার নম্বর- ০৯।
নবীনগর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম  জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নবীনগরে ঘুমন্ত যুবকের ওপর চাপাতি হামলা করে হত্যার চেষ্টা

নবীনগরে ঘুমন্ত যুবকের ওপর চাপাতি হামলা করে হত্যার চেষ্টা

আপডেট সময় ০৬:৪০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬