ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছুটিতে নির্বাচন কর্মকর্তা ভোগান্তিতে সাধারণ মানুষ  সংরক্ষিত মহিলা আসন ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নাহিদা সুলতানা নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন বেকারত্ব দূর করার নতুন আশার আলো নবীনগর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীনগরে বাজার মনিটরিংয়ে নেমেছেন সংসদ সদস্য আব্দুল মান্নান  নবীনগরে মেঘনা নদীতে বালু উত্তোলনে বাধা, গ্রামবাসীর ওপর বালু ব্যবসায়ীদের গুলি: আহত ১৫ মহান শহীদ ও ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  নবীনগরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু নবীনগরে পূর্ব শত্রুতার জেরেএক যুবক গুলিবিদ্ধ  ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপির আব্দুল মান্নান বিজয়ী
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com
চালের বস্তায় শেখ হাসিনার নাম, অব্যবস্থাপনায় ক্ষুদ্ধ হয়ে ফিরে গেলেন ইউএনও

  • মিঠু সূত্রধর পলাশ
  • আপডেট সময় ০৫:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৫৭ বার পড়া হয়েছে
মিঠু সূত্রধর পলাশ:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকায় ও চাল বিতরণে অব্যবস্থাপনার কারণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী কর্মসূচি উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের ৬০ জন হতদরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণের কথা ছিল। এ সময় ইউএনও রাজীব চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কিন্তু বিতরণকৃত কিছু বস্তায় সাবেক প্রধানমন্ত্রীর নাম দেখা গেলে ইউএনও বিরক্ত হয়ে আর বিতরণ না করেই স্থান ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ বিষয়ে পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, ইউএনও স্যার চাল বিতরণ উদ্বোধন করতে এসেছিলেন। তবে শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় তিনি বিরক্ত হয়ে চলে যান। প্রায় এক বছর আগে বিতরণ হওয়া কিছু পুরোনো বস্তায় নাম থাকতে পারে, কিন্তু বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয়। মূলত শৃঙ্খলা ভঙ্গ হওয়াতেই স্যার ক্ষুব্ধ হয়েছেন।
অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, চাল বিতরণের অব্যবস্থাপনা দেখে আমি সেখান থেকে ফিরে আসি। সাবেক প্রধানমন্ত্রীর নাম কোনো বস্তায় ছিল কিনা তা আমার জানা নেই। তবে আমি ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ছুটিতে নির্বাচন কর্মকর্তা ভোগান্তিতে সাধারণ মানুষ 

চালের বস্তায় শেখ হাসিনার নাম, অব্যবস্থাপনায় ক্ষুদ্ধ হয়ে ফিরে গেলেন ইউএনও

চালের বস্তায় শেখ হাসিনার নাম, অব্যবস্থাপনায় ক্ষুদ্ধ হয়ে ফিরে গেলেন ইউএনও

আপডেট সময় ০৫:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫