ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছুটিতে নির্বাচন কর্মকর্তা ভোগান্তিতে সাধারণ মানুষ  সংরক্ষিত মহিলা আসন ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নাহিদা সুলতানা নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন বেকারত্ব দূর করার নতুন আশার আলো নবীনগর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীনগরে বাজার মনিটরিংয়ে নেমেছেন সংসদ সদস্য আব্দুল মান্নান  নবীনগরে মেঘনা নদীতে বালু উত্তোলনে বাধা, গ্রামবাসীর ওপর বালু ব্যবসায়ীদের গুলি: আহত ১৫ মহান শহীদ ও ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  নবীনগরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু নবীনগরে পূর্ব শত্রুতার জেরেএক যুবক গুলিবিদ্ধ  ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপির আব্দুল মান্নান বিজয়ী
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

মিঠু সূত্রধর পলাশ:  ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলাকালে একটি ড্রেজার জব্দ করেছে প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরমরিচাকান্দি এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, অনুমোদিত সীমানার বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় কানাইনগর গ্রামের মো. শিপন মিয়াকে ৫ লাখ টাকা অর্থদ- প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ছুটিতে নির্বাচন কর্মকর্তা ভোগান্তিতে সাধারণ মানুষ 

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০১:৪৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬