ঢাকা , বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছুটিতে নির্বাচন কর্মকর্তা ভোগান্তিতে সাধারণ মানুষ  সংরক্ষিত মহিলা আসন ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নাহিদা সুলতানা নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন বেকারত্ব দূর করার নতুন আশার আলো নবীনগর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীনগরে বাজার মনিটরিংয়ে নেমেছেন সংসদ সদস্য আব্দুল মান্নান  নবীনগরে মেঘনা নদীতে বালু উত্তোলনে বাধা, গ্রামবাসীর ওপর বালু ব্যবসায়ীদের গুলি: আহত ১৫ মহান শহীদ ও ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  নবীনগরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু নবীনগরে পূর্ব শত্রুতার জেরেএক যুবক গুলিবিদ্ধ  ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপির আব্দুল মান্নান বিজয়ী
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com
বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য: বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেনকে দল থেকে বহিষ্কার

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে
মিঠু সূত্রধর পলাশ:  ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় কাজী নাজমুল হোসেন তাপস কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।
জেলা বিএনপির কাছে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কাজী নাজমুল হোসেন তাপস কে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনীতিক বিষয়ক সম্পাদক পদসহ সংগঠনের সকল পর্যায়ের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
বিএনপির সকল পর্যায়ের  নেতাকর্মীদের বহিষ্কৃত এই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির  সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, নাজমুল হোসেনের বহিষ্কার সংক্রান্ত কেন্দ্রীয় চিঠির অনুলিপি আমরা হাতে পাইনি। তবে ফেইসবুকে দেখেছি। দলের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাকে দল বহিষ্কার করবে এটাই স্বাভাবিক।
এবিষয়ে নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ধানের শীষ প্রতীকের একমাত্র বৈধ প্রার্থী বিএনপি মনোনীত এড.আব্দুল মান্নান। আমরা নবীনগর এলাকার সকল নেতাকর্মীকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।
বহিষ্কারের বিষয়ে কাজী নাজমুল হোসেন তাপস বলেন, “আমি এখনো চিঠির হার্ডকপি হাতে পাইনি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। আমি মাঠের রাজনীতি করা মানুষ। গ্রামের সাধারণ ও খেটে খাওয়া মানুষ আমাকে প্রার্থী হিসেবে চায়, তাই আমি মাঠে আছি। বহিষ্কারের বিষয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নই।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ার অপরাধে সারা দেশেই হার্ডলাইন বেছে নিয়েছে বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে এই বহিষ্কারের ফলে নির্বাচনী সমীকরণে নতুন প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ছুটিতে নির্বাচন কর্মকর্তা ভোগান্তিতে সাধারণ মানুষ 

বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য: বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেনকে দল থেকে বহিষ্কার

বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য: বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেনকে দল থেকে বহিষ্কার

আপডেট সময় ১০:০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬