ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছুটিতে নির্বাচন কর্মকর্তা ভোগান্তিতে সাধারণ মানুষ  সংরক্ষিত মহিলা আসন ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নাহিদা সুলতানা নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন বেকারত্ব দূর করার নতুন আশার আলো নবীনগর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীনগরে বাজার মনিটরিংয়ে নেমেছেন সংসদ সদস্য আব্দুল মান্নান  নবীনগরে মেঘনা নদীতে বালু উত্তোলনে বাধা, গ্রামবাসীর ওপর বালু ব্যবসায়ীদের গুলি: আহত ১৫ মহান শহীদ ও ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  নবীনগরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু নবীনগরে পূর্ব শত্রুতার জেরেএক যুবক গুলিবিদ্ধ  ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপির আব্দুল মান্নান বিজয়ী
নোটিশ :
নিয়মিত সংবাদ পেতে তথ্য দিয়ে সহযোগিতা করুন । startvbd20@gmail.com
নবীনগরে রহস্যজনক অগ্নিকান্ড,বিএনপি অফিস সহ চারটি দোকারঘর ভস্মীভূত : ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি 

মিঠু সূত্রধর পলাশ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ ৪টি দোকানঘরে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এতে করে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি সম্বলিত ব্যানার, সাইনবোর্ড ও অফিসের দরজা-জানালা সহ ৪টি দোকানঘর ভস্মীভূত হয়ে যায়।

রবিবার (২ফেব্রুয়ারী) রাত আনুমানিক ২টার দিকে নাটঘর ইউনিয়নের বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক সার্কিটে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।

অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নান।

তিনি বলেন, “ফুটবল প্রতীকের সমর্থকেরা আমাদের বিভিন্ন নেতাকর্মীকে হুমকি-ধমকি দিচ্ছে। আমার অনেক ব্যানার ও নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি করা হচ্ছে।” এ সময় তিনি অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ২টার দিকে নাটঘর ইউনিয়ন বিএনপির অফিসে আগুন দেখে  এলাকাবাসী ছুটে আসে। পরে তারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা অভিযোগ করে জানান, উপজেলা বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল মান্নান–এর প্রচারণা শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিএনপির বিদ্রোহী প্রার্থী নাজমুল হোসেন তাপসের ফুটবল প্রতীকে নির্বাচন করা জেলা বিএনপির সদস্য হযরত আলী ফোনে তাকে হুমকি দেন। হুমকির অল্প সময়ের মধ্যেই কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।

স্থানীয় ভুক্তভোগীরা জানান, প্রথমে বিএনপির কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি দোকান ও কার্যালয়ের আসবাবপত্র ও সরঞ্জাম পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬০ থেকে ৭০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এবিষয়ে নবীনগর থানার ওসি (তদন্ত) রাজিব কান্তি দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মাহামুদুল হাসান জানান,আমরা বিষয়টি গুরুসহকারে দেখছি।ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত, নিরাপত্তা জোরদার এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ছুটিতে নির্বাচন কর্মকর্তা ভোগান্তিতে সাধারণ মানুষ 

নবীনগরে রহস্যজনক অগ্নিকান্ড,বিএনপি অফিস সহ চারটি দোকারঘর ভস্মীভূত : ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি 

নবীনগরে রহস্যজনক অগ্নিকান্ড,বিএনপি অফিস সহ চারটি দোকারঘর ভস্মীভূত : ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি 

আপডেট সময় ০৩:২৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬